শনিবার, মার্চ ২১, ২০২৬ ||

মুক্তদিন
হোম / খবর

গফরগাঁওয়ে রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ:

শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ || ০৪:৩০

563

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁওয়ে রেললাইনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ছবি :মুক্তদিন
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আবুল হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

নিহত আবুল হোসেন উপজেলার পাগলা থানার বেলাব এলাকার রোস্তম আলীর ছেলে। 

আজ শুক্রবার গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গতকাল বৃহস্পতিবার  রাতে উপজেলার পাগলা থানার মশাখালী  স্টেশনের আউটার সিগনাল এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে। 

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক গোলাম কিবরিয়া  বলেন, বৃহস্পতিবার ঢাকাগামী কমিউটার ট্রেনের নিচে আবুল হোসেন নামের এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। 
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।