বুধবার, অক্টোবর ২৮, ২০২৬ ||

মুক্তদিন
হোম / খবর

তারাকান্দায় ‘ডেভিল হান্টে’ আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

প্রকাশ:

বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৫ || ০২:১০

492

তারাকান্দা (ময়মনসিংহ) সংবাদদাতা

তারাকান্দায় ‘ডেভিল হান্টে’ আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

ছবিঃ সংগ্রহীত
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় অপারেশন ‘ডেভিল হান্টে’ ইউনিয়ন পরিষদের একজন সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাট্টা-ভাটপাড়া গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম(৫০) এবং কাকনী ইউনিয়ন পরিষদ সদস্য মঞ্জুরুল হক। মঞ্জুরুল হকের বাড়ি দাদরা গ্রামে। তিনি পেশায় দলিলি লেখক। গতকাল বুধবার সন্ধ্যায় তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চায়ের দোকান থেকে মঞ্জুরুল হককে এবং নিজ বাড়ী থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করে যৌথবাহিনী।

এ বিষয়ে তারাকান্দা থানার এসআই সজীব চন্দ্র দাস বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আজ বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।